
বিদ্যালয়ে শিক্ষার মান বজায় রাখার জন্য নির্দিষ্ট ভর্তি নীতি অনুসরণ করা হয়। ভর্তির ক্ষেত্রে ভর্তি পরীক্ষা এবং সাক্ষাৎকার গ্রহণ করা হয়।
L.K.G থেকে নবম শ্রেণী পর্যন্ত সীমিত আসনে ভর্তি দেওয়া হয়। শিক্ষার্থীর পূর্ববর্তী শ্রেণীর ফলাফল ও আচরণ বিবেচনা করা হয়।
উচ্চ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে পূর্ববর্তী বিদ্যালয়ের ট্রান্সফার সার্টিফিকেট আবশ্যক।
ভর্তি ফর্ম জমা দেওয়ার সময় জন্ম শংসাপত্র এবং প্রাসঙ্গিক নথিপত্র জমা দিতে হবে।
নতুন ছাত্রছাত্রীদের জন্য ADMISSION FORM এবং STUDENT DATA CAPTURE FORMAT পূরণ করা বাধ্যতামূলক।
RENEWAL / CONTINUATION OF CANDIDATURE (ENROLMENT) প্রতি শিক্ষাবর্ষের শুরুতে সম্পন্ন করতে হবে।
কোন ছাত্র বা ছাত্রী একবার ভর্তি হলে পরবর্তী বছরগুলিতে সেই ছাত্র বা ছাত্রীকে আর ভর্তি হতে হয় না। দ্বিতীয় বা পরবর্তী বছরগুলিতে ADMISSION FEES নেওয়া হয় না। সেশন ফীস্ সহ অন্যান্য ফীগুলি ধার্য্য হয়। একটি শিক্ষাবর্ষ শেষ হলে পরবর্তী শিক্ষাবর্ষে ৩১ শে মার্চের মধ্যে কোন ছাত্র বা ছাত্রী সেশন ফীস্ জমা দিয়ে RENEWAL বা নবীকরন না করলে ঐ ছাত্র বা ছাত্রীর ENROLMENT বাতিল হবে।